• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ অনুষ্ঠিত

প্রতিনিধি / ১৩১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বরিশাল জেলার গৌরনদীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মহিলা সংস্থার আয়োজনে আজ বুধবার সকালে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আব্দুল্লাহ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি অ্যাডভোকেট ফাতিমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার মো. রাজিব হোসেনের সহধর্মীনি ইসাবেলা ইয়াসমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, নারী সাংবাদিক আমিনা আকতার সোমা।

উপজেলা মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্কুল ছাত্রী সুমাইয়া আক্তার, রোকাইয়া মৌ প্রমুখ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/