• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে সেনাবাহিনীর গাড়িতে ধাক্কা লেগে শিশু ক্রিকেটার নিহত

প্রতিনিধি / ১৩৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে সেনাবাহিনীর মালবাহী গাড়ির পেছনে ধাক্কা লেগে রুহি (১৩) নামের এক ক্ষুদে ক্রিকেটারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নগরীর বান্দরোডে এই ঘটনা ঘটে।

নিহত রুহি নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। তিনি বরিশাল জেলা অনুর্ধ্ব-১৪ ক্রিকেট দলের খেলোয়ার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মৃতদেহ বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের লাশ ঘরে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, রুহি প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বরিশাল স্টেডিয়ামে ক্রিকেট অনুশীলন শেষে বাইসাইকেলে করে বাসায় ফিরছিল। এসময় তার সাথে আরও এক শিশু ছিল।

পথিমধ্যে বান্দ রোডে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর মালবাহী একটি গাড়ির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় রুহি।

পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা দেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/