• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

প্রতিনিধি / ১৪৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারত সফরে যাবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এনিয়ে প্রস্তুতি চলছে। খবর- রয়টার্স সোমবার (২ ডিসেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। তবে ঠিক কবে নাগাদ পুতিন ভারত সফর করবেন- সেই সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

ক্রেমলিনের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করতে পারেন।

ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভও নিশ্চিত করেছেন, পুতিন ২০২৫ সালের শুরুর দিকে ভারত সফর করবেন। তিনি বলেছেন, আমাদের নেতাদের মধ্যে চুক্তি আছে যে তারা বছরে একবার বৈঠক করবেন। এইবার আমাদের পালা। আমরা মোদির আমন্ত্রণ পেয়েছি।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক বৈঠকের ফাঁকে মোদি-পুতিন সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ আছে। প্রায় মাসেই তাদেই টেলিফোনে কথা হয়।

চলতি বছরের জুলাইয়ে মস্কোতে দুই দিনের সফরে যান নরেন্দ্র মোদি। এরপর অক্টোবরে ব্রিকসের সামিটে রাশিয়ান শহর কাজানে যান মোদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/