• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মারা গেছেন স্বর্ণজয়ী সেই শুটার সাদিয়া

প্রতিনিধি / ১৯৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চলে গেলেন বাংলাদেশের শুটিংয়ের সাবেক তারকা সৈয়দা সাদিয়া সুলতানা। আজ দুপুর ১টায় মাত্র ৩১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (বিএসএসএফ)। নিজেদের ফেসবুক পেজে তারা লিখেছে, ‘বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের কমনওয়েলথ শুটিং ও ২০১০ এসএ গেমসের স্বর্ণপদক প্রাপ্ত শুটার সৈয়দা সাদিয়া সুলতানা দুপুর ১টায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

সৈয়দা সাদিয়া সুলতানার অকালপ্রয়াণে শোক জানিয়ে বিএসএসএফ আরও লিখেছে, ‘তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন ও শ্যুটিং পরিবার গভীরভাবে শোকাহত।’

সাদিয়ার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন আরেক শুটার শারমিন আক্তার রত্না। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কিছুক্ষণ আগে সাদিয়ার মৃত্যুর খবর শুনলাম। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে আমাকে খবরটি জানিয়েছে। শুনে মনটা খুব খারাপ হয়ে গেল।’

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছিলেন সৈয়দা সাদিয়া সুলতানা। পদক জেতেন কমনওয়েলথ শুটিংয়েও। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/