• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বিএনপি নেতাদের আনন্দ মিছিল

প্রতিনিধি / ১৪০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা থেকে খালাস পাওয়ায় নগরীতে আনন্দ মিছিল ও সভা করেছেন পদবঞ্চিত বিএনপি নেতারা।

সোমবার দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল বের করা হয়। এর আগে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, কেএম শহিদুল্লাহ, সৈয়দ আকবর, জেলা বিএনপির সাবেক সদস্য আনোয়ারুল হক তারিন, আফম আজিম, বিএনপি নেতা হোসাইন চৌধুরী, মাহাবুবুল হক পিন্টু প্রমুখ।

সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত করা হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামী দুশাসনের কারণে দেশে ১৬ বছর আইনের শাসন ছিলো না। বিএনপির নেতাকর্মীসহ সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানীসহ খুন গুমের ঘটনা ঘটানো হয়েছে।

দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠা পাওয়ায় তারেক রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার হয়েছে। সবশেষে মিথ্যে মামলা থেকে তারেক রহমানকে খালাস দেওয়ায় নগরীতে আনন্দ মিছিল বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/