• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

কথায় কথায় মামলা, প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন

প্রতিনিধি / ১৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের উজিরপুর কথায় কথায় মামলা দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করার প্রতিবাদে মামলাবাজ মিজানুর রহমান মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার বেলা ১১টায় উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের সামনে ভুক্তভোগী মোস্তফা মিয়ার নেতৃত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী খলিলুর রহমান মিয়া, সালাম বিশ্বাস, আব্দুস সালাম মিয়া, বনি আমিন বালী, আব্দুল আজিজ বিশ্বাস, নুরুল হাওলাদার, দেলোয়ার বিশ্বাসসহ পেরায় পাঁচ শতাধিক লোকজন অংশগ্রহণ করে।

এ সময় তারা ষড়যন্ত্রমূলক ধর্ষণ মামলাসহ সকল মিথ্যা মামলা অচিরেই প্রত্যাহারসহ অভিযুক্ত মিজানুর রহমানকে অচিরেই গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

ভুক্তভোগীরা জানায়, কিছু দিন আগে মিজানুর রহমান মিয়ার কুপরামর্শে তার ভাই মনিরুজ্জামান মিয়ার মাথা নিজেই কেটে তার ছোট বোন মমতাজ খানম মুক্তাকে বাদী করে ঘের কমিটির ১৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। ওই ঘটনায় এলাকাবাসী বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।

এরপর ক্ষিপ্ত হয়ে মিজানুর রহমান তার ভাই মনিরুজ্জামানের স্ত্রী মুক্তা আক্তার মিতুকে দিয়ে আবার নাটক সাজিয়ে ২৭ নভেম্বর বরিশাল আদালতে মো: ফায়জুল হক বালী ফারাহীন, জাকির হাওলাদার, সান্টু হাওলাদার, হাফিজুল মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।

এ ব্যপারে জানতে মিজানুর রহমানকে একাধিকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম জানান, বিষয়টি জানা নেই, তবে খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/