• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

শিক্ষক নেতা এম.এ গফুরের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রতিনিধি / ১৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সবেক সভাপতি, শিক্ষক নেতে এম.এ গফুরের ২২ তম মৃত্যু বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার উদ্যোগে শনিবার সকালে মরহুম এম. এ গফুরের কবর জিয়ারত ও কোরআন খতম করা হয় এবং বিকেলে বরিশাল নগরীর চৈতন্য স্কুল হল রুমে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা ও দোয়া মোনাজাতে বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি সুনীল বরন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকবিসিস বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ আনোয়ারুল হক, বাকবিসিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জাকির হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার সাধারন সম্পাদক আসাদুল হক আসাদ, বাক.বি.সি.স কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার উপদেষ্টা অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীর, এনায়েত মল্লিক মলিক সহ বাংলাদেশ শিক্ষক সমিতি আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ ও অন্যান্য শাখার নেতৃবৃন্দ এবং সাধারন শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/