• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

পটুয়াখালীতে ২০০ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংসের কম্বো প্যাকেজ

প্রতিনিধি / ১৬৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ। এখন থেকে কৃষক বাজারে শাক-সবজির পাশাপাশি মাংসও পাওয়া যাচ্ছে এবং এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২৯ নভেম্বর) প্যাকেজটি চালুর পরপরই পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভিড় করতে থাকেন সাধারণ ক্রেতারা। কৃষক বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এই কম্বো প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, ৩ পিচ আলু ও ৩টি কাচা মরিচের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর ৫০০ গ্রাম গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে ৩২৫ টাকা। স্বল্প দামের এ প্যাকেজটি চালু করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে।

উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার এই কৃষক বাজারটি চালু করা হয়। খাজনাবিহীন এ বাজারে পণ্য ক্রয়-বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা ও বিক্রেতারা।

উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম বলেন, প্রথমত শাক-সবজি দিয়ে কৃষক বাজার শুরু করলেও এখন দিন দিন এ বাজারের চাহিদা বেড়েছে। আর সেজন্যই মূলত এ বাজারে আমরা যুক্ত করেছি মাংসের কম্বো প্যাকেজ।

তিনি আরও বলেন, সাধারণ ক্রেতাদের এই চাহিদা যদি চলমান থাকে তাহলে সামনের দিনগুলোতে এখানে নিত্যপ্রয়োজনীয় সকল মালামাল পাওয়া যাবে এবং এতে করে বাজারের অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যাবে বলে মনে করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/