• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধি / ১৪৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার এবং সারা দেশে সাম্প্রদায়িক উসকানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বরিশাল জেলার সম্পাদক নৃপেন্দ্রনাথ বাড়ৈয়ের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মিজানুর রহমান সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলার সদস্য শহিদুল হাওলাদার ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল মজুমদার।

নেতারা বলেন, গত ২৬ অক্টোবর চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে একজন নেতার গ্রেপ্তারকে কেন্দ্র করে বিক্ষোভের পরিস্থিতিতে আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।

তারা অবিলম্বে আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারে দাবি জানান। বক্তারা বলেন, আদালত হলো বিচার পাওয়ার জায়গা। সেখানেই যদি একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়, তা দেশের মানুষের জন্য আশঙ্কাজনক।

আবার দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে মৌলবাদী গোষ্ঠী সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে, সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারকে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় হতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/