• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

প্রতিনিধি / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারের যোগদান বাধাগ্রস্থ হওয়ার মাঝেই প্রক্টর তার দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল ব্যক্তিগত কারন দেখিয়ে একটি পদত্যাগ পত্র বুধবার কর্মদিবসের প্রথমার্ধে জমা দিয়েছেন। তবে উপাচার্য ঢাকায় থাকায় এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।

যদিও নিজ থেকে পদত্যাগের আবেদন দিলে এক্ষেত্রে তেমন কিছুই করার থাকে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা। পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সালকে একাধিক বার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।

তবে তার পদত্যাগপত্রে তিনি সম্প্রতি সময়ে তার পায়ের আঙ্গুলে একটি অস্ত্রপচার করার বিষয়টি উল্লেখ করেছেন। যদিও ক্যাম্পাস সূত্রে জানাগেছে, ইচ্ছের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপের মুখে ছিলেন বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/