• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

চট্রগ্রামে আইনজীবী হত্যার বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ

প্রতিনিধি / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ইসকন নিষিদ্ধ করা ও চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বুধবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টায় বরিশাল আদালত প্রাঙ্গণে সমাবেশ করে তারা। পরে আদালত প্রঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর কাকলীর মোড় এলাকায় গিয়ে সমাবেশ করে।

এসময় বক্তারা বলেন, ইসকনের সঙ্গে স্বৈরাচারী সরকারের দোষররা মিলে দেশে অরাজগতা সৃষ্টি করছে। চট্রগ্রামে যে আইজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে তার দ্রুত বিচার দাবি করেন বক্তারা।

প্রসঙ্গত, গত সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন মঙ্গলবার তাকে চট্টগ্রামের আদালতে তোলা হয়।

আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে পাঠানোর পথে তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে দেয় তার অনুসারীরা।

তাদের সরিয়ে দিয়ে চিন্ময় কৃষ্ণকে কারাগারে নেয়ার পথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের অনুসারীদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম আলিফ।

নিহত আইনজীবী সাইফুল ইসলাম ওরফে আলিফ (৩৫) সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। ২০১৮ সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/