• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইসকন নিষিদ্ধের দাবিতে ববিতে বিক্ষোভ

প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৭ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য একটি চক্রান্ত চলছে। স্বৈরাচারীর দোসররা ইসকনকে ব্যবহার করে স্বার্থ হাসিলের জন্য দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

আমরা ছাত্রসমাজ এদের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকব। ছাত্রসমাজ এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আবারও রক্ত দেব। এ সময় ইসকনকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে এর নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা।

এ সময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মাসুম বিল্লাহর সঞ্চালনায় বক্তব্য দেন রসায়ন বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান, লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ, ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থী রেজা শরীফ ও সমাজবিজ্ঞান বিভাগের হাসান মাহমুদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/