• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নুরকে দয়া করে আপনারা বিজয়ী করে আনবেন : তারেক রহমান

প্রতিনিধি / ৮৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি-সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুরকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বরিশাল বেলস পার্কে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, ট্রাক মার্কার নুরু এই এলাকারই ছেলে। আন্দোলন-সংগ্রামে সে আমাদের সঙ্গেই ছিল। তাকেও দয়া করে আপনারা বিজয়ী করে নিয়ে আসবেন। সে আমাদেরই একজন।

এ সময় তিনি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ সংসদীয় আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থসহ বিএনপি মনোনীত আরও ১৯ জন সংসদ সদস্য প্রার্থীর পক্ষেও ভোট প্রার্থনা করেন। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন। উল্লেখ্য, দীর্ঘ ২০ বছর পর বরিশাল বিভাগ সফরে আসেন তারেক রহমান। তাকে এক নজর দেখার জন্য বরিশাল বিভাগের বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/