• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে: তারেক রহমান

প্রতিনিধি / ২৬০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভায় এ মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সবাইকে সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের তাঁত শিল্প সারা বিশ্বে রপ্তানি করার ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন তারেক রহমান। এর আগে বিকেল ৩টায় সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে বিএনপির নির্বাচনি জনসভার মঞ্চে উঠেন তিনি। এ সময় নেতাকর্মী-সমর্থকরা করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারেক রহমানকে তারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন। সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য রাখেন তারেক রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/