• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু

প্রতিনিধি / ১০৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আসন্ন নির্বাচন সামনে রেখে বরিশালে শুরু হয়েছে নির্বাচনী সরঞ্জাম বিতরণ। রোববার সকাল থেকে আঞ্চলিক নির্বাচন অফিস থেকে উপজেলাগুলোতে পাঠানো হচ্ছে ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সব উপকরণ। একইসাথে উপজেলা পর্যায়ে শুরু হয়েছে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ।

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ট্রাকে তোলা হয় ব্যালট বাক্স, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড এবং অফিশিয়াল সিলসহ নির্বাচনী সামগ্রী। আঞ্চলিক নির্বাচনী অফিস থেকে জানানো হয়, জেলার ২১টি নির্বাচনী এলাকার জন্য এসব সরঞ্জাম পর্যায়ক্রমে জেলা ও উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচ্ছে।

বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘নির্বাচনী সরঞ্জামাদিগুলো এরইমধ্যে নির্বাচন কমিশন থেকে মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে। আমরা সেগুলো রিসিভ করেছি। ঢাকা থেকে নিয়ে এসে এগুলো রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাখা হয়েছিল, সেখান থেকে আমরা কিছু পণ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ইউএনও মহোদয়ের কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এদিকে কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত বরিশালে নির্বাচনী এলাকায় কোনো প্রার্থীর পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/