• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ঢাকামুখী যাত্রায় বিএনপির নেতাকর্মীরা

প্রতিনিধি / ১০৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ১৭ বছর পর লন্ডন থেকে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনে সারা দেশে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্যের। দেশে ফেরার পর তারেক রহমানকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা দেওয়া হবে। এতে তিনি নেতাকর্মী ও দেশবাসীর উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। তাকে একনজর দেখা এবং তার বক্তব্য শোনার জন্য ইতোমধ্যে সারা দেশ থেকে দলে দলে বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসা শুরু করেছেন। প্রতিবেদকদের পাঠানো খবরÑ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী এখন রাজধানী ঢাকায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে স্বাগত ও বরণ করতে তারা ঢাকায় গেছেন।

গত মঙ্গলবার রাতে ও বুধবার দিনের বেলায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এবং বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি সমর্থিত চট্টগ্রামের ১৬টি আসনের সম্ভাব্য প্রার্থীরা ব্যক্তিগত উদ্যোগে পৃথকভাবে চট্টগ্রাম থেকে ট্রেন, বাস, মাইক্রোসহ নানা মাধ্যমে রাজধানী ঢাকায় গেছেন বিএনপির নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, আমাদের লিডার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন পুরো বাংলাদেশের জন্য সুসংবাদ। আগামী দিনের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া ও আগামীর বাংলাদেশ কেমন হবে? সেটাকে নিয়ে কাজ করার জন্য আমাদের নেতা আমাদের মধ্যে ফিরে আসছেন। মহানগর বিএনপির উদ্যোগে বাস, ট্রেন, মাইক্রোসহ নানা মাধ্যমে ইতোমধ্যে ১০ হাজারের অধিক নেতাকর্মী নিয়ে আমরা এখন ঢাকায়। এর বাইরে নিজস্ব উদ্যোগেও বিএনপির নেতাকর্মীরা ঢাকায় আসছেন বলেও জানান তিনি।

খুলনা : তারেক রহমানের দীর্ঘদিন পর বাংলাদেশে প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশের মতো খুলনাতেও সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ঢাকায় অনুষ্ঠেয় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে খুলনা জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতারা এসব তথ্য জানান। বুধবার সকাল থেকেই খুলনার বিভিন্ন থানা ও ইউনিট থেকে নেতাকর্মীরা দলে দলে ঢাকার পথে যাত্রা শুরু করেন।

খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পি বলেন, জেলার সব থানা থেকে নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।

বগুড়া : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে তার নিজ জেলা বগুড়ায়। এই উপলক্ষে বুধবার সকাল থেকে ঢাকা অভিমুখে রওনা হয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।

বুধবার সকাল ১০টার দিকে বগুড়া বনানী বাইপাস এলাকায় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে শত শত বাস ও মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। সড়ক ও রেলপথ মিলিয়ে লক্ষাধিক নেতাকর্মী ‘ঢাকা চলো’ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলা থেকে সারাদিন বিচ্ছিন্ন ও দলবদ্ধভাবে কয়েকশ যানবাহনের বহর ঢাকার পথে যাত্রা করবে। জেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকেও আলাদা বহর প্রস্তুত রয়েছে।

রংপুর : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রংপুর থেকে ঢাকায় গিয়েছেন ৫০ হাজারেরও বেশি নেতাকর্মী। বুধবার বিকালে মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামুর নেতৃত্বে নগরীর আরডিসিসি মাঠ থেকে ৮টি বাসে করে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন। রাতে আরও কয়েকটি বাসে করে নেতাকর্মীরা রংপুর ছাড়েন। বুধবার বিকাল পর্যন্ত রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার উদ্যোগে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রংপুর ছেড়েছেন। একইভাবে বিমান, বাস, ট্রেন, প্রাইভেট কারে করে ৮ উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরা ঢাকায় রওনা হয়েছেন।

বরিশাল : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় যাবে বরিশালের এক লাখ নেতাকর্মী। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি সভা করেছেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার জানান, বরিশাল মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে অন্তত ২৫ হাজার লোক ঢাকা যাবে। তারা সড়ক পথে ও নৌ পথের তিনটি লঞ্চে ঢাকা যাবে।

কুমিল্লা : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুমিল্লা থেকে ঢাকায় প্রায় এক লাখ নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। জানা গেছে, ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশে কুমিল্লা ত্যাগ করেছেন। যারা আগে গেছেন, তারা বর্তমানে ঢাকায় আত্মীয়স্বজনের বাসায় অবস্থান করছেন।

কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা জানান, উৎসবমুখর পরিবেশে তারা ঢাকায় যাবেন। এ উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রস্তুত করা হয়েছে। বড় বহর নিয়ে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হবেন।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, দক্ষিণ জেলা ইউনিট থেকে প্রায় ৫০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। এর মধ্যে অনেকেই ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

রাজশাহী : তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশের মতো রাজশাহীতেও উৎসবের আমেজ বিরাজ করছে। এদিকে বিএনপির নেতাকর্মীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে পশ্চিমাঞ্চল রেল ৪ জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। এ ছাড়াও ঢাকা রুটে চলচল করা ট্রেনে বগির সংখ্যা বাড়ানো হয়েছে। বুধ ও বৃহস্পতিবার থেকে এই ট্রেনগুলো চলাচল করবে।

এদিকে বিএনপির নেতাকর্মীদের দেওয়া তথ্যমতে, তারেক জিয়ার প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে সারা দেশের মতো রাজশাহীতে থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে যে যার মতো করে যাচ্ছে।

গোপালগঞ্জ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে গোপালগঞ্জ থেকে দুই সহস্রাধিক নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন। তারা ৪৮টি বাস ও ব্যক্তিগত গাড়িতে ঢাকার উদ্দেশে রওনা দেবেন বলে জেলা বিএনপি সূত্রে জানা গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান জানিয়েছেন, বুধবার রাত ১২টায় গোপালগঞ্জ শহর থেকে ১০টি বাসে করে পাঁচ শতাধিক বিএনপি নেতাকর্মী ঢাকায় রওনা হবেন। এ ছাড়া কোটালীপাড়া থেকে ১৭টি বাসে করে সাতশ, টুঙ্গিপাড়া থেকে ৬টি বাসে তিনশ, কাশিয়ানী থেকে ৫টি বাসে তিনশ ও মুকসুদপুর থেকে ১০টি বাসে চার শতাধিক মানুষ রওনা হবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/