• সোমবার, ১৮ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সব অপরাধ বন্ধের ম্যাজিক আমার কাছে নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের আগে সব ধরনের অপরাধ পুরোপুরি বন্ধ করার মতো কোনো ম্যাজিক আমার কাছে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সার্বিক প্রস্তুতি চলমান। উৎসবমুখর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের প্রেক্ষাপটে সব ধরনের পূর্ব প্রস্তুতিই এগোচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। সব বাহিনী তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে, যা জানুয়ারির মধ্যেই শেষ হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভোটের সময় আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরা থাকবে। যাতে প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে, তা নিশ্চিত করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচনের আগেই সব অপরাধ বন্ধ হয়ে যাবে সেটা আমি বলি না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত বা এমন কোনো সুইচ থাকত যে অফ করলেই এসব বন্ধ হয়ে যাবে, তাহলে সেটা করে দিতাম। আমার কাছে এমন কোনো ম্যাজিক নেই।

জাতীয় পার্টি ইস্যুতে তিনি বলেন, সব রাজনৈতিক দল এখন মাঠে। অনেকে বের হতে চায় না, ঘরে বসে রাজনীতি করতে চায়। তাদের পার্টি অফিস নিয়ে সমস্যা আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/