নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক যুবক নিহত হয়েছেন। নিহত শুকুরাম (২৫) কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উরাং সীমান্তবর্তী ১৮৪৪ নম্বর পিলারের পাশে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুকুরাম নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। পরে দুপুর দেড়টার দিকে ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে তিনি দৌড়ে কিছু দূর এগিয়ে এসে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই যুবকটি মৃত্যুবরণ করেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিএসএফের গুলিতে যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুকুরাম উরাংয়ের লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য মৌলভীবাজ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
https://slotbet.online/