• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

যাত্রীবাহী বাস থেকে সাড়ে ১২ মণ অবৈধ শাপলাপাতা মাছ জব্দ

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বাউফল ও দশমিনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে ৫টি অবৈধ শাপলাপাতা মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছগুলোর মোট ওজন ৪৯৮ কেজি, যা প্রায় সাড়ে ১২ মণ।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাউফল থানার সামনে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়। জানা গেছে, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী শাপলাপাতা মাছ ধরা, মারা, পরিবহন বা বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। তবুও চোরাচালানের মাধ্যমে ঢাকা থেকে বাউফলে এসব মাছ আনা হয়।

বাউফল বন বিভাগের কর্মকর্তা বদিউজ্জমান সোহাগ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, অন্তরা পরিবহনের একটি বাসে অবৈধ শাপলাপাতা মাছ নেওয়া হচ্ছে। পরে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/