• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরলেন আইজিপি

প্রতিনিধি / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ (শনিবার) দেশে ফিরেছেন।

শনিবার (২৯ নভেম্বর) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উচ্চপর্যায়ের এ বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।

এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন ও নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন। তিনি বৈশ্বিক সাইবার প্রতারণা, মানবপাচার, আর্থিক জালিয়াতি ও আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার, সক্ষমতা ও অবস্থান তুলে ধরেন।

সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও কৌশলগত দিকনির্দেশনা ভবিষ্যতে দেশের সাইবার নিরাপত্তা এবং আন্তঃসীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বাংলাদেশ পুলিশ আশা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/