• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

জাবিতে হলের কক্ষে গাঁজা সেবনকালে আটক ৩

প্রতিনিধি / ৯৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১০নং ছাত্র হলে (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) গাঁজা সেবনরত অবস্থায় বহিরাগতসহ তিনজন আটক করেছেন ওই হলের কয়েকজন শিক্ষার্থী ও হল সংসদের প্রতিনিধিরা।

রোববার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ১০ নং হলের ১৩১ নম্বর রুমে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় হল সংসদ এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় জাবি শিক্ষার্থী ফাহিমের (জুওলজি ৫৪) সঙ্গে সাজিদ (বহিরাগত) ও আরও একজনকে আটক করা হয়েছে। এছাড়া আরিফ (রসায়ন ৫৩ ব্যাচ) রুম থেকে বের হয়ে পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫৪ ব্যাচের শিক্ষার্থীদের কয়েকজন আমাদের কাছে আসে। তারা জানায় একটি কক্ষ থেকে তাদের একজন বন্ধুকে (ইমরান ৫৪) বের হতে নির্দেশ দিয়ে ওই কক্ষেই বহিরাগতসহ কয়েকজন গাজা সেবন করছে।

পরবর্তীতে আমরা সকলে ঘটনাস্থলে এসে তাদের হাতেনাতে ধরি। পরবর্তীতে হল সংসদের প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর হল প্রশাসনকে বিষয়টি জানালে প্রশাসন তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং উক্ত হলের শিক্ষার্থী ছাড়া অভিযুক্তদের প্রক্টর অফিসে সোপর্দ করেন।

এ বিষয়ে ১০নং হলের সহকারী আবাসিক শিক্ষক ইমরান হোসাইন সুমন জানান, যে অভিযুক্ত শিক্ষার্থীরা আমাদের হলের তাদের ব্যপারে আমাদের হল প্রশাসন সিদ্ধান্ত নিবেন। এখন যেহেতু প্রভোস্ট স্যার উপস্থিত নেই।

সে হিসেবে স্যার আমাকে আশ্বস্ত করেছেন, আগামীকাল প্রথম প্রহরেই এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। আর যারা আমাদের হলের বাইরে তাদের ব্যাপারে কেন্দ্র থেকে সিদ্ধান্ত নিতে পারবে। এটা আমাদের এখতিয়ার বহির্ভূত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/