• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, দুই পুলিশ সদস্য ক্লোজড

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।শনিবার (১৫ নভেম্বর) ভোররাতে দাহ্য পদার্থ ব্যবহার করে এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ পুড়ে গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) খান মোহাম্মদ আবু নাসের জানান, অগ্নিসংযোগের সময় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যের অবহেলা পাওয়ায় তাদের পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসপি আরও জানান, অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়লে বিএনপি, জামায়াত, ছাত্রজনতাসহ সাধারণ মানুষ ঘটনাস্থলে জড়ো হন। তারা এ ঘটনাকে নিন্দনীয় উল্লেখ করে দ্রুত দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ঐতিহাসিক স্মৃতি বহনকারী এ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জেলার সাংস্কৃতিক অঙ্গনেও চরম ক্ষোভ বিরাজ করছে। প্রশাসন বলেছে, এ ধরনের নাশকতা যেকোনো উপায়ে প্রতিহত করতে দৃঢ় অবস্থানে রয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/