• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

ভাণ্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক মাদকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিনিধি / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার সরদারপাড়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  ভোরে ডিবির একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জাহাঙ্গীর হোসেন (৪০) ও দেলোয়ার সরদার (৪২) নামে দুজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের  ৭-৮ জন সহযোগী  পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত দুজনের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১১ ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তাঁরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করলে পৃথক অভিযানে  ৫ কেজি গাঁজা ও ১২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
ভাণ্ডারিয়া থানা অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন  বলেন, আটক দুইজনসহ পলাতকদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই আতিকুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/