• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

নদীর তীরে ঝুপড়ি ঘরে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

প্রতিনিধি / ৬২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর মহিপুরে ঝুপড়ি ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিপুর থানার মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজউদ্দিন খান দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুপড়ি ঘর তৈরি করে তিনি স্ত্রী আকলিমাকে নিয়ে সেখানেই বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সিরাজউদ্দিনের গলার নিচে ও শরীরের বিভিন্ন স্থানে কালো দাগ দেখা গেছে। ঘরের মাটিতে রক্তের ছাপও পাওয়া গেছে। স্ত্রী আকলিমার শরীরেও রক্তের দাগ ছিল। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, এটি স্বাভাবিক মৃত্যু নয়।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার বলেন, সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় সিরাজউদ্দিনকে না দেখে তিনি তাদের ঘরে গিয়ে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পটুয়াখালী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টিম আসছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/