• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গুলশানে খুন বাউফলের ছাত্রদল নেতা সৌরভ

প্রতিনিধি / ১৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে পরিকল্পিতভাবে খুন হয়েছে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ছাত্রদল নেতা সৌরভ। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

জানা যায়, সৌরভ গুলশান পার্টি অফিস থেকে বাসায় ফেরার পথে গুলশান লেকের পাশে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। একাধিক ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনাকে পরিকল্পিত রাজনৈতিক হত্যা বলে দাবি করেছেন, বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জননেতা হুমায়ুন কবির।

তিনি বলেন, সৌরভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিতপ্রাণ কর্মী— দুঃসময়ের একজন সাহসী সৈনিক।

তিনি আরও বলেন, এই হত্যাকাণ্ড কোনো সাধারণ অপরাধ নয়, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

স্থানীয় বিএনপি ও ছাত্রদল নেতৃবৃন্দ সৌরভের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

নিহত সৌরভ ছিলেন বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়ন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সাহসিকতার সঙ্গে যুক্ত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/