• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে বিএনপিতে যোগ দিলেন ৪০ সনাতন ধর্মাবলম্বী পরিবার

প্রতিনিধি / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সদর উপজেলায় বিএনপি নেতার হাতে ফুল দিয়ে দলটিতে যোগদান করেছেন ৪০টি সনাতন ধর্মাবলম্বী পরিবারের সদস্যরা। সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উত্তর কড়াপুর বৌশেরহাটে এই যোগদান অনুষ্ঠিত হয়।

বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রায়পাশা-কড়াপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার বিকেলে রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে বৌশেরহাটে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ইসলাম সাবু, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, আলহাজ মন্টু খান, মাহাবুবুল আলম বাবুলসহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও তাদের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষভাগে রায়পাশা-কড়াপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের ৪০টি পরিবারের নারী-পুরুষ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন। তারা ওই ইউনিয়নের বাসিন্দা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার জয়দেব সিং-এর নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/