• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মাছ ধরতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

প্রতিনিধি / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিষধর সাপের কামড়ে এনামুল হক নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।এনামুল (১৮) ওই গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি ধাপেরহাট কারিগরি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার জানান, রাতে এনামুল স্থানীয় মাছ ধরার উপকরণ (ঠুসি) বসিয়ে মাছ ধরতে ধানক্ষেতে যান। এ সময় হঠাৎ বিষাক্ত সাপ তাকে কামড়ে দেয়।

প্রথমে বিষয়টি গুরুত্ব না দিলেও বাড়ি ফিরে খাওয়া-দাওয়ার পর ঘুমাতে গেলে তার শরীরে বিষক্রিয়া দেখা দেয় পরিবারের সদস্যরা দ্রুত তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান এনামুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/