• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গলাচিপায় বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

প্রতিনিধি / ৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক ॥  পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে বড় ভাই লাঠির আঘাতে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই মারা গেছেন। নিহত মাহবুব চরবিশ্বাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক বিরোধের সময় মেঝো ভাই রেজাউল তার ছোট ভাই মাহবুবের মাথার পেছনে লাঠি দিয়ে আঘাত করে। এতে গুরুতর জখম হলে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে মাথায় পাঁচটি সেলাই দিয়ে বাড়িতে চিকিৎসাধীন রাখা হয়।

শুক্রবার (৫সেপ্টেম্বর) মাহাবুবের শারিরীক অবস্থার অবনতি হলে দুপুরে তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া চলাকালীন হঠাৎ রেজাউল পেছন থেকে লাঠি দিয়ে মাহবুবকে আঘাত করে।

এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। সাথে সাথে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিলেও শুক্রবার দুপুরে আমার ছেলে মাহাবুব মারা যায়। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/