• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পর্যটকবাহী মাইক্রোবাসের চাপায় ইব্রাহিম জাবের (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দুইটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজার সংলগ্ন পানি জাদুঘরের সামনে এ দু্র্ঘটনা ঘটে। মৃত জাবের কুয়াকাটা এলাকার হোসেনপাড়া গ্রামের আফজাল হাওলাদারের ছেলে। সে হোসেনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে পাখিমারা এলাকার নানা বাড়ি বেড়াতে এসেছিলো জাবের। দুপুরে পানি জাদুঘরের সামনের মহাসড়কে নানা সালাম সন্যাতের সঙ্গে দাড়িয়ে ছিলো শিশুটি। এসময় পর্যটকবাহী একটি মাইক্রোবাস কুয়াকাটা থেকে মাদারীপুর যাওয়ার পথে শিশুটিকে চাপা দেয়।

তাৎক্ষণিক শিশুটির স্বজনসহ গাড়িতে থাকা পর্যটকরা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান,  ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/