• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

ঝালকাঠিতে দুইদিনে ১০ ইট ভাটায় ১৪ লাখ টাকা জরিমানা

প্রতিনিধি / ২৫৬ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জেলা প্রতিনিধি,ঝালকাঠি ।। ঝালকাঠি জেলার নলছিটিতে ৯ টি ও রাজাপুরে ১টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার (২৯ ডিসেম্বর) ও সোমবার (৩০ ডিসেম্বর ) এই দুইদিনে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জহিরুল ইসলাম তালুকদার ও ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

পরিবেশ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কুলকাঠি ইউনিয়নের প্রতাপ ও সরই এলাকায় ‘মেসার্স রিয়াজ ব্রিকসের’ দুটি ইটভাটার কিলন ও কাঁচা ইট ভেঙে দেওয়া হয়েছে।এছাড়া ভৈরবপাশা ইউনিয়নের আমিরাবাদ এলাকার ‘এম বি এল ব্রিকসকে’ ১ লাখ, সারদল এলাকার ‘এস আর বি ব্রিকসকে’ ২ লাখ, ‘এম এম আর ব্রিকসকে’ ২ লাখ, উত্তর গৌরিপাশা এলাকার ‘রিয়াজ ব্রিকসকে’ ১ লাখ, সরমহল এলাকার সরদার ব্রিকসকে ২ লাখ ,ফয়রা এলাকায় মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৫ লাখ, গোদন্ডা এলাকায় মেসার্স শুকতারা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মেসার্স সেভেন স্টার ব্রিকসটি বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম তালুকদার বলেন, তার বিভাগের অধীন বিভিন্ন জেলায় যে সকল অবৈধ ইটভাটা রয়েছে, তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/