• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

প্রতিনিধি / ১৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। ফলে বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন।

এসময় শ্রমিকরা সরকারিভাবে ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। তবে কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ীরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে।

এছাড়া সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে এই দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/