• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বামনায় দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত: সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রতিনিধি / ১৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বামনা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার বামনা উপজেলার বামনা পাথরঘাটা সড়কের জাফ্রাখালী ব্রীজে অবৈধ টাফি(ছয় চাক্কা) পিষ্টে শিক্ষাথী নিহত। টাফি (ছয় চাক্কা) চালক মোঃ হাসান মোল্লা (৩৫) কে জনতা ও শিক্ষার্থী আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে।

নিহত শিক্ষার্থী আজমেরী আক্তার মীম (১৩) জাফ্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। উপজেলার জয়নগর গ্রামের আঃ হালিমের কন্যা। ঘটনা সূত্রে জানাযায় আজ বৃহস্পতিবার দুপুরে ঐ শিক্ষার্থী বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ী ফিরছিল তখন অবৈধ যান টাফি(ছয় চাক্কা) বামনা থেকে চাল বোঝাই করে ডৌয়াতলা যাচ্ছিল।

জাফ্রাখালী ব্রীজে পৌছে ঐ শিক্ষার্থীকে চাপা দিলে। ঘটনা স্থলেই শিক্ষাথী মারা যায়। খবর পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন ঘাতক চালককে আটক করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে।

ঘাতক ড্রাইভার হাসান মোল্লা উপজেলার তুলাতলা গ্রামের মতি মোল্লার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, নৌবাহিনী টিম পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ জানান খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্তনে আনি এবং ঘাতক ড্রাইভারকে আটক করি। তার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/