• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

বরিশালের জনসভা মঞ্চে তারেক রহমান

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচনি প্রচারণায় অংশ নিতে দক্ষিণাঞ্চলের বরিশালে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন তিনি। জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন তারেক রহমান বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে তিনি বরিশালে পৌঁছান।

এদিকে ২০ বছর পর তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। সড়কের দুপাশে ব্যানার প্ল্যাকার্ডে ছেয়ে গেছে শহর। জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথা জানাবেন দলের চেয়ারম্যান।

জনসমর্থন নিয়ে ক্ষমতায় গেলে তাদের দেওয়া অঙ্গীকার পূরণে কি করণীয় তাও জানাবেন বলে আশা করছেন বরিশালের নেতাকর্মীরা। বিভাগের নানা সমস্যার সমাধান ও এখানকার মানুষের অধিকার রক্ষায় বিএনপি কাজ করবে বলেও প্রত্যাশা করেন তারা।

বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত ১৯ ও শরিকদের জন প্রার্থী মঞ্চ আসেন। তাদের জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। দুপুরে বরিশালের জনসমাবেশ শেষে হেলিকপ্টারযোগে ফরিদপুরে পৌঁছে নির্বাচনি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/