• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

চরবাড়িয়ায় দলিল জালিয়াতি মামলায় গ্রেপ্তার ৩

প্রতিনিধি / ১২৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল চরবাড়িয়া ইউনিয়নে দলিল জালিয়াতির মামলার ওয়ারেন্ট ভুক্ত তিনজন আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারী) রাত আনুমানিক ১০ টার সময় তাদের আটক করেন।

আটককৃতরা হলেন,চরবাড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর লামচরী এলাকার বাসিন্দা মৃত জালাল উদ্দীন হাওলাদারের ছেলে মোঃ আমানউল্লাহ,মৃত শাহানাজ (শাহআলম) ( আলম) হাওলাদারের ছেলে রানা হাওলাদার, মৃত আঃ কাদের হাওলাদারের ছেলে সিরাজুল ইসলাম ( শাহিন)।

বাদী হাকীম আলী ব্যাপারী বলেন, তার পৈত্রিক সম্পত্তির ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখল করে চাষাবাদ করার চেষ্টা করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোর্টে একটা মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাত আনুমানিক ১০ টার সময় উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত শাহিন, রানা, আমানকে তাদের বাসা থেকে আটক করেন কাউনিয়া থানার পুলিশ।

তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে, তাদের জমির মাটি কেটে বিভিন্ন ইট বাটায় বিক্রি করেন। এরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। এরা সকলেই ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চরবাড়িয়া ইউনিয়ন উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে আটক করা হয়েছে। আজকে সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/