• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

মাটির ব্যাংকে টাকা জমিয়ে নির্বাচন

প্রতিনিধি / ৮৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নির্বাচনি খরচ জোগাতে প্রথম দিনে‌ ১০টি মাটির ব্যাংক ভেঙে ১০ হাজার টাকা অর্থ সহায়তা পেয়েছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মনোনীত বরিশাল সদর আসনের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী। তবে এ পর্যন্ত তিনি বিভিন্ন মাধ্যমে নির্বাচনের কাজে ব্যয়ের জন্য প্রায় ৫ লাখ টাকা সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে বাসদ বরিশাল জেলা কার্যালয়ে বরিশাল-৫ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা তো জনগণেরই টাকায় নির্বাচন করি। জনগণের জন্য রাজনীতি করি বলে আমরা কোনো কোটিপতির কাছে মাথা বিক্রি করে নির্বাচন করতে চাই না। কালো টাকা ও দুর্নীতির বাইরে গিয়ে আমরা স্বচ্ছতা ও সততার রাজনীতি করি। নির্বাচনেও আমরা সেটার প্রতিফলন ঘটাতে চাই। সেজন্য মানুষের কাছ থেকে ক্ষুদ্র সহযোগিতা নিয়ে নির্বাচন করতে চাই। কারণ আমরা মানুষের প্রতি দায়বদ্ধ। তাই নির্বাচনি খরচ জোগাতে মাটির ব্যাংকে চলছে অর্থের সঞ্চয়। জমা হওয়া এই অর্থ দিয়েই ভোটের মাঠে লড়বো।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি ছিলেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামে সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলার সদস্য, দুলাল মল্লিক, সদস্য শহিদুল ইসলাম, সদস্য শহিদুল শেখ, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলার সভাপতি মাফিয়া বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/