• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরগুনায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি কেটে বিক্রি, ঝুঁকিতে ৪ গ্রাম

প্রতিনিধি / ৯২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আমতলীর চাউলা গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন চর কেটে মাটি বিক্রি করে দিয়েছে স্থানীয় প্রভাবশালী খালেক মৃধা নামক জনৈক ব্যক্তি। গভীর গর্ত করে মাটি কেটে বিক্রি করায় বাঁধসহ আশপাশের বাড়িঘর এখন ঝুঁকির মধ্যে পড়েছে। এতে বর্ষা মৌসুমে নদীর পানির তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে কয়েকটি গ্রাম—এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি এমনভাবে গভীর করে কাটায় যে কোনো সময় বাঁধ ধসে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. মানিক বলেন, যেভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ঢালের চরের মাটি কেটে বিক্রি করা হয়েছে তাতে বর্ষা মৌসুম শুরুর সঙ্গে সঙ্গে বাঁধ ধসে পড়তে পারে। আর ধসে পড়লে চাউলা গ্রামসহ ৩/৪টি গ্রামের মানুষের বাড়িঘরসহ ফসলি জমি প্লাবিত হয়ে বড় ধরনের ক্ষতি হতে পারে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত খালেক মৃধার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. নাজমুল হাসান বলেন, বন্যা নিয়ন্ত্রণ বাঁধসংলগ্ন চরের জমির মাটি কেটে বিক্রি করেছে কিছু অসাধু ব্যক্তি। সরেজমিন তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে আমতলীর সহকারী কমিশনার ভূমি মো. আশরাফুল ইসলাম ও বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান বলেন, ‘তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/