• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

এক ইলিশ বিক্রি ১৪ হাজার টাকায়

প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

কুয়াকাটা প্রতিনিধি ||পটুয়াখালীর মহিপুরে আড়াই কেজি ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার টাকা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের ফয়সাল ফিসে মাছটি বিক্রি হয়।
জেলে শহিদ মাঝি বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। মাছটির ওজন ২ কেজি ৫০০ গ্রাম। সকালে মাছটি ফয়সাল ফিসে নিয়ে আসলে নিলামে ১৪ হাজার টাকায় কিনে মৎস্য ব্যবসায়ী ইশতিয়াক।

ফয়সাল ফিসের স্বত্বাধিকারী মোঃ মেহেদী ফয়সাল বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না। মাছটি খোলা বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রতিকেজি ৫ হাজার ৬০০ টাকা দরে ১৪ হাজার টাকা বিক্রি হয়েছে।

ক্রেতা ইশতিয়াক বলেন, বঙ্গোপসাগরে ধরা পড়া বিশাল সাইজের ইলিশ মাছটি কিনেছি লাভের আশায়, মাছটি আমি ঢাকায় পাঠাবো। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম।  সাইজে বড় হওয়ার কারণে মাছটি অনেক টাকা বিক্রি হয়েছে। খুব বেশি মাছ না পেলেও এমন দু’একটা মাছ পেলে জেলেরা অনেক খুশি হয়।

মাছটি প্রসঙ্গে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/