• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ৩ লাখ টাকার নকল সিগারেট আটক

প্রতিনিধি / ৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  বরিশালের গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমান সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে এ অভিযান পরিচালনা করে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের বরিশাল সার্কেল-২।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ সূত্রে জানা যায়, সরকারের মোটা অংকের রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র ও কিছু ডিলার দির্ঘদিন ধরে বরিশালের বিভিন্ন স্থানে জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ কমদামী সিগারেট বিক্রি ও মজুদ করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার গৌরনদী বন্দর, গৌরনদী বাজার ও টরকী বন্দরের বিভিন্ন দোকানে অভিযান চালায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

অভিযানকালে নকল ব্যান্ডরোলযুক্ত ৩৭ হাজার শলাকা ফিফটি/ফিফটি সিগারেট, ১২ হাজার শলাকা ফিউচার কিংস সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের ৫৩ হাজার শলাকা নকল সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ সিগারেটের বাজার মূল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের বরিশাল সার্কেল-২ এর সহকারী কমিশনার জানান, বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দিয়ে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে আসছিল।

অভিযানে বিপুল পরিমান অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। কাস্টমস বিধি মোতাবেক অবৈধ পণ্য আটক দেখিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। অবৈধ বিড়ি সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স জারি করেছে। নকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/