• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুয়াকাটায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের ৩য় বর্ষপূর্তি ও আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত। গ্রিন কার্ডের স্পনসরশিপ: একটি স্বাক্ষরের দীর্ঘমেয়াদি আর্থিক দায় উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২

কুয়াকাটা সৈকতজুড়ে অজস্র সাদা ঝিনুক, মুগ্ধ পর্যটকরা

প্রতিনিধি / ১১৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাগরকন্যা কুয়াকাটা সৈকতে এক বিরল প্রাকৃতিক সৌন্দর্য ধরা দিয়েছে। ভোরের আলোয় পুরো সৈকতজুড়ে ছড়িয়ে রয়েছে অজস্র সাদা ঝিনুক, যা দেখতে এক বিশাল গালিচার মতো মনে হচ্ছে। এই অনন্য দৃশ্য উপভোগ করতে প্রতিদিন শত শত পর্যটক ভিড় করছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার ৩০ কিলোমিটার দীর্ঘ সৈকতের বিভিন্নস্থানে অসংখ্য সামুদ্রিক ঝিনুক ও শামুক ছড়িয়ে আছে। বিশেষ করে সৈকতের জিরো পয়েন্ট থেকে সূর্যোদয় পয়েন্ট গঙ্গামতীতে যাওয়ার পথে এই দৃশ্য বেশি চোখে পড়ছে। তবে এই সৌন্দর্য দেখতে হলে ভাটার সময়ে যেতে হবে, কারণ জোয়ারের সময় পুরো সৈকত পানিতে ডুবে থাকে।

স্থানীয় জেলে সবুজ মিয়া বলেন, জোয়ারের সময় সমুদ্রের ঢেউ এসব ঝিনুক ও শামুক ভাসিয়ে তীরে নিয়ে আসে, যা ভাটার পর সৈকতজুড়ে ছড়িয়ে থাকে। এমন দৃশ্য সব সময় দেখা যায় না। পর্যটকরা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা শেয়ার করছেন, যা কুয়াকাটার পর্যটনে নতুন মাত্রা যোগ করছে।

সাতক্ষীরা থেকে আসা পর্যটক জহির উদ্দিন বলেন, এমন সুন্দর দৃশ্য আগে কখনও দেখিনি। চারপাশে সাদা ঝিনুক দেখে মনে হচ্ছে যেন রূপকথার কোনো সমুদ্রসৈকতে এসেছি। এই সৌন্দর্য যদি স্থায়ী থাকে, তাহলে কুয়াকাটায় পর্যটকদের আনন্দ বহুগুণ বাড়বে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুশার বলেন, এই অপরূপ দৃশ্য পর্যটনে নতুন মাত্রা যোগ করবে। এটি পর্যটন প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারলে স্থানীয়দের জন্য নতুন কর্মসংস্থান তৈরি হবে। তিনি প্রশাসনকে এ বিষয়ে নজর রাখার আহ্বান জানান, যাতে কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে ঝিনুক কুড়িয়ে না নেয়।

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সভাপতি কে এম বাচ্চু বলেন, এই সৌন্দর্য ধরে রাখতে প্রশাসনের উচিত সচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা বজায় রাখা। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে।

কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মো. জহিরুল ইসলাম মিরন বলেন, এমন অপরূপ দৃশ্য অনেক বছর ধরে দেখা যায়নি। তিনি বলেন, “এই সৌন্দর্য রক্ষায় বিচ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন শিল্প রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করছি। সৈকতের এই সৌন্দর্য রক্ষায়ও আমাদের পুলিশ সদস্যরা কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/