• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশাল শহর রক্ষা বাঁধের ব্লক লুট, ট্রলারসহ আটক ১

প্রতিনিধি / ১০৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিলেটের সাদা পাথর লুটের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বরিশাল শহর রক্ষা বাঁধের ব্লক লুটের সময় ইঞ্জিনচালিত ট্রলারসহ একজনকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে কীর্তনখোলা নদীতীরের সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের মহাবাজ (উলালঘুনী) এলাকার কিংজম হোটেলের সন্নিকটে এসব সরকারি ব্লক লুট হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন দিবাগত রাত এগারোটার দিকে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় ব্লক লুটের স্থানে হাজির হন বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারিক।

এর পূর্বে শহর রক্ষা বাঁধের ব্লক লুটের সঙ্গে জড়িতরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও ট্রলারসহ চালককে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন ওই ছাত্রদল নেতা। আটক ট্রলার চালক শাহে আলম হাওলাদার বরিশাল বন্দর থানার কাউয়ারচর গ্রামের বাসিন্দা ইসমাইল হাওলাদারের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে ওই এলাকার শহর রক্ষা বাঁধের ব্লকগুলো রাতের আঁধারে ট্রলারযোগে লুট হচ্ছিল। আর এ লুটের সঙ্গে প্রত্যক্ষভাবে মিলন নামের পানি উন্নয়ন বোর্ডের এক কর্মচারী ও স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি জড়িত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/