• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

সাংবাদিক আরিফিন তুষারের মরদেহে কালবেলা পরিবারের শ্রদ্ধা

প্রতিনিধি / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন কালবেলা পরিবার। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বরিশাল প্রেস ক্লাবের সামনে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কালবেলা পরিবারের সদস্যরা। এর আগে, সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, সাংবাদিক আরিফিন তুষারের প্রথম জানাজা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল সদর রোডের টাউন হলের সামনে অনুষ্ঠিত হয়েছে। এরপর তাকে দুপুরে তার গ্রামের বাড়ি মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক ইউনিয়নের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি বাবা-মা, স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আরিফিন বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং বারবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধি ছিলেন। জানা গেছে, অফিস চলাকালে বুকে ব্যথা অনুভব করলে দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুর খবরে বরিশাল সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হতে থাকেন সহকর্মীরা। কান্নায় ভেঙে পড়েন তারা।

এদিকে সাংবাদিক আরিফিন তুষারের মৃত্যুতে শোক জানিয়েছেন দৈনিক কালবেলার প্রকাশক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সম্পাদক সন্তোষ শর্মা ও বিভাগীয় প্রধান (অনলাইন) পলাশ মাহমুদ। পাশাপাশি তার পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। তার মৃত্যুতে শোকস্তব্ধ দৈনিক কালবেলা পরিবার।

এ ছাড়া আরিফিন তুষারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/