• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল-সমাবেশ

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বরিশাল নগরীর নগর ভবন এলাকা থেকে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে টাউন হলে এসে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্র শিবির সভাপতি হাসান নাইমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা সভাপতি আকবর হোসাইন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমিনুল ইসলাম সহ অন্যরা।

সমাবেশে নেতারা বলেন, ছাত্রশিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এজন্য নারীদের বিষয়ে মিথ‍্যা অপবাদের দায় চাপাতে চাচ্ছে একটি মহল। তাছাড়া হামলা করে আমাদের দাবিয়ে রাখতে পারবে না। আমরা চাচ্ছি ডাকসু নির্বাচন যেন বাতিল করা না হয়। এ সময় বক্তারা ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চবি ও বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/