• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

গলাচিপায় বিপুল সংখ্যক জাল টাকাসহ এক যুবক আটক

প্রতিনিধি / ৭২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. ইয়াসিন তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করে গলাচিপা থানা পুলিশ।

এর আগে রোববার বিকেলে গলাচিপা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম তুষারের নেতৃত্বে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের উলানিয়ার ফুলখালী সুইসগেট এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিনকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৩টি এক হাজার টাকার জাল নোটের বান্ডিল উদ্ধার করা হয়। ইয়াসিন রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা সলেমন তালুকদারের ছেলে।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ইয়াসিনকে জাল টাকা পাচারের সময় আটক করে। ইয়াসিন দীর্ঘদিন ধরে জাল টাকা পাচারের সঙ্গে জড়িত। এ চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/