• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে ডাকযোগে চিঠি দিয়ে ২ জামায়াত নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ডাকযোগে চিঠি পাঠিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সংশ্লিষ্ট দুই নেতাকে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নেতারা পৃথকভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (১৬ আগস্ট) নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. আব্দুর রহমান ডাকযোগে একটি রেজিস্ট্রিকৃত চিঠি পান।

ওই চিঠিতে তাকে জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ানোর হুমকি দেওয়া হয় এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চিঠির খামের প্রেরকের নাম লেখা ছিল “মো. কবির মিয়া”, যার ঠিকানা হিসেবে নেছারাবাদ উপজেলার কামারকাঠী গ্রামের নাম উল্লেখ করা হয়।

‎এর আগে, গত বুধবার একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াতে ইসলামী ওলামা বিভাগের সভাপতি মো. শরিফুল ইসলামও ডাকযোগে হুমকিমূলক চিঠি পান। ওই চিঠিতেও তাকে রাজনীতি ছাড়তে বলা হয়। খামের প্রেরক হিসেবে উল্লেখ করা হয় নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার বাসিন্দা মো. জাহিদ সিকদারের নাম।

‎এ বিষয়ে জামায়াতে ইসলামী স্বরূপকাঠি পৌর শাখার আমির মাওলানা মো. জহিরুল ইসলাম বলেন, আমাদের ইউনিয়নের দুই নেতা ডাকযোগে চিঠি পেয়ে রাজনীতি ছাড়ার হুমকি ও চাঁদার দাবির শিকার হয়েছেন। আমরা চিঠিতে দেওয়া নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।

‎নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। চিঠিতে দেওয়া মোবাইল নম্বরগুলো ট্র্যাক করে দেখা গেছে, এগুলো চট্টগ্রামের। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/