• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

পিরোজপুরে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতাসহ তিনজন কারাগারে

প্রতিনিধি / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে এক স্কুলশিক্ষকের দায়ের করা চাঁদাবাজি মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান খন্দকারসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে ইমরান খন্দকার, তাঁর ভাই মো. ইকরাম খন্দকার ও শেখ রাহাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অপর আসামি মিজান খন্দকার জামিনে রয়েছেন।

গত ১৮ জুন কুহুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. গোলাম কিবরিয়া বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও মাদক কারবারের সঙ্গে জড়িত।

গত ১৮ এপ্রিল রাতে তাঁরা শিক্ষক গোলাম কিবরিয়ার পথরোধ করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তাঁর জমির গাছ কেটে দখলের চেষ্টা করেন এবং গত শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে তাঁকে আটকে এতিমখানার জন্য রাখা ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে মারধর করেন। অভিযোগ প্রসঙ্গে পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসান শাহীন বলেন, ‘বিষয়টি যতটুকু জানি, এটা পারিবারিক বিরোধ থেকে হয়েছে। এ ক্ষেত্রে ব্যক্তির দায় সংগঠন নেবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/