• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল নেতার পদ স্থগিত

প্রতিনিধি / ৯১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন রেজভীর সকল দলীয় পদ স্থগিত করা হয়েছে। রোববার (১০ আগস্ট) মহিপুর থানা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. শাহিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। থানা ছাত্রদলের আহ্বায়ক মো. তানজিল আলম ও সদস্য সচিব মো. রেজাউল ইসলাম রেজা এ স্থগিতাদেশ অনুমোদন করেন।

অভিযোগের বিষয়ে রুহুল আমিন রেজভী বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। আমি সবসময় দল ও নেতৃবৃন্দের নির্দেশনা মেনে সংগঠনের হয়ে কাজ করেছি।

সত্য উদঘাটনে নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।’ এ বিষয়ে আহ্বায়ক তানজিল আলম বলেন, ‘তার বিরুদ্ধে সংগঠন পরিপন্থি একাধিক অভিযোগ রয়েছে। যার সুস্পষ্ট প্রমাণও পাওয়া গেছে। এর প্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/