• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙতে ছাত্র-জনতার ব্লকেড কর্মসূচি

প্রতিনিধি / ৮৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি শুরু করেছে ছাত্র-জনতা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একাদশ দিনের মতো বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নথুল্লাবাদে সড়ক আটকে দেন আন্দোলনকারীরা। এর আগে গতকাল বিকেলে আধা ঘণ্টার জন্য সড়ক অবরোধ করে ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছিল।

আন্দোলকারীদের ‘স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না’, ‘সিন্ডিকেট ভাঙতে হবে’, ‘শেবাচিমে জনদুর্ভোগ বন্ধ করো’ ইত্যাদি স্লোগান দিতে শোনা গেছে। সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। দশ দিনের আন্দোলনের পর আজ আমরা বরিশাল ব্লক করতে বাধ্য হয়েছি। মন্ত্রণালয় বরিশালের কথা শুনছে না এটা আর চলতে দেওয়া হবে না।

রিয়াজুল ইসলাম বলেন, আমরা রাস্তায় নেমেছি, স্বাস্থ্যখাতের সংস্কার ছাড়া আমরা ঘরে ফিরব না। আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ভুক্তভোগী রোগী ও স্বজনরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/