• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে নিখোঁজের চার দিন পর খাল থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রতিনিধি / ১৫৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর স্টিল ব্রিজের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধার করা হয়। শনিবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের নাম জেসমিন আক্তার (২৮)। তার পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত জেসমিন আক্তার কাশিপুর এলাকায় মায়ের সঙ্গে থাকতেন। চার বছর আগে তার বিয়ে হয় এবং তার দুই বছরের একটি পুত্রসন্তান রয়েছে। তিনি স্থানীয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। বহু খোঁজাখুঁজির পর শুক্রবার তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা দাবি করছেন, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। বরিশাল বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আরও বিস্তারিত বলা যাবে। পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কেউ দায়ী থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/