• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বাকেরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে জেলে নিখোঁজ

প্রতিনিধি / ১৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার, ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের হাসনাত গতকাল দুপুরে পায়রা নদীতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার থেকে জেলে হাসনাত নদীতে পড়ে যায়। গত দুই দিনেও তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করা সম্ভব হয়নি। হাসনাত, মৃত হাবিব হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ‘প্রতিদিনের মতো পায়রা নদীতে হাসনাত মাছ ধরতে আসেন। গতকাল দুপুরে হঠাৎ করে পায়রা নদীতে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এ সময় হাসনাত প্রচণ্ড ঝড়ো হাওয়ায় নদীতে পড়ে যায়। ঝড় থামলে স্থানীয় জেলেরা হাসনাতের মাছের ট্রলার খালি দেখতে পেয়ে নদীতে তাকে খোঁজাখুঁজি করে।

এ সময় স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। ডুবুরিদল নিয়ে গতকাল বিকেল থেকে পায়রা নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জেলেরাও তাদের মাছের ট্রলার দিয়ে নিখোঁজ জেলেকে খুঁজে বেড়াচ্ছে।

দুর্ঘটনার দুই দিন পার হলেও নিখোঁজ হাসনাতকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’ ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ‘প্রচণ্ড ঝড়ো হাওয়ায় হাসনাত গতকাল পায়রা নদীর পানিতে পড়ে ডুবে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/