• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
উৎসব এলেই বাড়ে ভোগান্তি: বেপরোয়া যানবাহনে বিপর্যস্ত বরিশালের বিনোদনকেন্দ্র ভর্তি পরীক্ষায় বহিষ্কার হয়ে ববির ৪ স্টাফকে মারধর, পরীক্ষার্থীকে পুলিশে আটক।  পটুয়াখালীর মির্জাগঞ্জে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি সাংবাদিক সমন্বয় পরিষদ, বরিশালের বিনম্র শ্রদ্ধা ‎মোংলা বন্দরে চলতি অর্থবছরের ৭ মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং। বাসে ডাকাতি প্রস্তুতিকালে অস্ত্রসহ ছয়জন গ্রেফতার থানা   চাঁদপুরের ইব্রাহিমপুর চরে থামছে না মাটিখেকো ভেকুর তাণ্ডব ঝালকাঠিতে জামায়াতের কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২ বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ বরিশালে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-১, আহত ১০

বরিশালে আদালতে বিচারকের এসি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

প্রতিনিধি / ১১৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল আদালতের বিচারকের কক্ষ থেকে চুরি হওয়া এসি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে চোরকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর পলাশপুর থেকে চোর মাসুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

এর আগে সোমবার বরিশাল আদালতের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের কক্ষ থেকে এসি চুরি হয়। ওই দিন চুরির ঘটনায় বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন আদালতের নাজির কামরুল হাসান। নাজির কামরুল বলেন, রবিবার অফিস শেষ করে যাওয়ার সময়ে এসিটি ওয়ালে লাগানো ছিল। তবে সোমবার এসে দেখতে পাই এসিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, আদালত থেকে এসি চুরি হওয়ার ঘটনায় মামলা করেছেন নাজির কামরুল। মামলার পরপরই অভিযান চালিয়ে চুরি হওয়া এসি উদ্ধার করা হয়েছে। চুরির ঘটনায় জড়িত মাসুদকে নগরীর পলাশপুর থেকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন। গ্রেপ্তার হওয়া চোরকে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেছেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/